লক্ষ্মণ

লক্ষ্মণ [ lakṣmaṇa ] বি. (রামা.) রামচন্দ্রের বৈমাত্রেয় কনিষ্ঠ ভ্রাতা সুমিত্রানন্দন। [সং. লক্ষ্মন্ + অ]।

লক্ষণীয়

লক্ষণীয় [ lakṣaṇīẏa ] বিণ. লক্ষ করার যোগ্য, দেখার বা অনুভব করার যোগ্য, বিশেষভাবে খেয়াল রাখতে হবে এমন। [সং. √ লক্ষ্ + অনীয়]।

লক্ষণা

লক্ষণা [ lakṣaṇā ] বি. (অল.) শব্দের যে বৃত্তিতে বাচ্যার্থের বাধা ঘটলে বাচ্যার্থের সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য অর্থ প্রকাশ পায়; শব্দের আভিধানিক অর্থের অতিরিক্ত অন্য অর্থ বা ব্যঞ্জনা। [সং. লক্ষণ + আ]।

লক্তক

লক্তক [ laktaka ] বি. ১. জীর্ণ বস্ত্রখণ্ড ২. আলতা। [সং. √ লক্ + ত + ক]।

লকলকে

লকলকে বিণ. লকলক করছে এমন (লকলকে জিহ্বা)।

লকলক

লকলক [ laka-laka ] বি. নমনীয় পদার্থের প্রসারণ বা আন্দোলনের ভাব (জিহ্বা লকলক করা)। লকলকে বিণ. লকলক করছে এমন (লকলকে জিহ্বা)।

লকুচ

লকুচ [ lakuca ] বি. ডেহুয়া বা মাদার গাছ কিংবা তার ফল। [সং. √ লক্ + উচ]।

লকড়ি

লকড়ি [ lakaḍ়i ] বি. ১. কাঠ ২. জ্বালানি কাঠ। [হি.]।

লকট

লকট [ lakaṭa ] বি. চীনা ফলবিশেষ, loquat. [চৈ.]।