ললিতকলা

ললিতকলা বি. গীতবাদ্য চিত্রাঙ্কন কাব্য-নাটকাদি চারুকলা।

ললিত

ললিত [ lalita ] বিণ. 1 সুন্দর, চারু (ললিত রূপ, ললিত বেশ); 2 মৃদু, মনোরম (ললিতকলা); 3 কমনীয়, কোমল (‘কহিল রমণী ললিত কণ্ঠে’)। ☐ বি. 1 লাস্য; 2 স্ত্রীনৃত্য; 3 বিলাস; 4 সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. √ লল্ + ত]। ললিতকলা বি. গীতবাদ্য চিত্রাঙ্কন কাব্য-নাটকাদি চারুকলা। ললিতা বিণ. ললিত-র স্ত্রীলিঙ্গে। ☐ 1 দেবীবিশেষ, দুর্গাদেবী; 2 শ্রীরাধিকার জনৈকা সখী। ললিতা সপ্তমী — ভাদ্রমাসের শুক্লা সপ্তমীতিথি।

ললাটিকা

ললাটিকা বি. 1 তিলক; 2 শ্রেষ্ঠ অলংকার (‘ললাটিকা মেয়ে’: বিহারী.)।

ললাট

ললাট [ lalāṭa ] বি. 1 কপাল; 2 ভাগ্য, অদৃষ্ট। [সং. √ লল্ + আট]। ললাটভূষণ বি. কপালে পরবার অলংকার। ললা়টিকা বি. 1 তিলক; 2 শ্রেষ্ঠ অলংকার (‘ললা়টিকা মেয়ে’: বিহারী.)।

লয়কারি

লয়কারি [ laẏa-kāri ] (বর্জি.) লয়কারী বি. (সংগীতে) গায়ক বা বাদক কর্তৃক লয়ের নানান বৈচিত্র্য প্রদর্শন। [সং. লয়কার্য]।

লয়

লয় [ laẏa ] বি. 1 (বৃহত্তর বস্তুতে) বিলীন হওয়া (নির্গুণ ব্রহ্মে লয় হওয়া, ‘জলেরই বিম্ব জলে পায় লয়’); 2 বিনাশ ধ্বংস বা মৃত্যু (সৃষ্টিস্হিতিলয়); 3 (সংগীতে) নৃত্যগীতবাদ্যের তালসাম্য বা তালের নির্দিষ্ট কাল পরিমাণ (দ্রুত লয়, বিলম্বিত লয়)। [সং. √ লী + অ]।

লম্বা হওয়া

লম্বা হওয়া ক্রি. বি. 1 প্রসারিত হওয়া; 2 বাড়া, বেড়ে ওঠা; 3 দীর্ঘ হওয়া; 4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া।

লম্বালম্বি

লম্বালম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)।

লম্বা দেওয়া

লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া।