লাউডগা

লাউডগা বি. 1 লাউগাছ বা লাউশাকের আগা; 2 বিষহীন সবুজ সাপবিশেষ।

লাউ

লাউ [ lāu ] বি. কুমড়োজাতীয় সবুজ সবজিবিশেষ, কদু। [< সং. অলাবু]। লাউডগা বি. 1 লাউগাছ বা লাউশাকের আগা; 2 বিষহীন সবুজ সাপবিশেষ। লাউমাচা বি. লাউগাছ লতিয়ে বাড়ার জন্য যে-মাচা তৈরি করা হয়।

লাইব্রেরি

লাইব্রেরি [ lāibrēri ] বি. গ্রন্হাগার, পুস্তক-ভাণ্ডার [ইং. library]।

লহু

লহু1 [ lahu1 ] বি. (বর্ত. অপ্র.) রক্ত। [সং. লোহিত]। লহু2 [ lahu2 ] বিণ. (ব্রজ.) মৃদু (‘লহুলহু হাস’: বিদ্যা.)। [সং. লঘু]।

লহরী

লহরি, লহরী [ lahari, laharī ] বি. তরঙ্গ, ঢেউ (‘সাগর লহরী সমানা’: বিদ্যা.) [সং. ল + √ হৃ + ইন্, ঈ (স্ত্রী.)]।

লহরি

লহরি, লহরী [ lahari, laharī ] বি. তরঙ্গ, ঢেউ (‘সাগর লহরী সমানা’: বিদ্যা.) [সং. ল + √ হৃ + ইন্, ঈ (স্ত্রী.)]।

লস্যি

লস্সি, লস্যি [ lassi, lasyi ] বি. ঘোল চিনি বরফ প্রভৃতি দিয়ে তৈরি গ্রীষ্মের পানীয়বিশেষ। [হি. লস্সী]।

লস্সি

লস্সি, লস্যি [ lassi, lasyi ] বি. ঘোল চিনি বরফ প্রভৃতি দিয়ে তৈরি গ্রীষ্মের পানীয়বিশেষ। [হি. লস্সী]।

ললিতা

ললিতা বিণ. ললিত-র স্ত্রীলিঙ্গে। ☐ 1 দেবীবিশেষ, দুর্গাদেবী; 2 শ্রীরাধিকার জনৈকা সখী।