লিপ্তপদ

লিপ্তপদ, লিপ্তপাদ বিণ. পাতলা চামড়া দিয়ে পায়ের সমস্ত আঙুল পরস্পর সংযুক্ত এমন।

লিপ্ত

লিপ্ত [ lipta ] বিণ. 1 লেপা বা মাখানো হয়েছে এমন (মসীলিপ্ত, তৈললিপ্ত); 2 সংশ্লিষ্ট, জড়িত (অপরাধে লিপ্ত, সংসারে লিপ্ত); 3 ব্যাপৃত (রাজকর্মে লিপ্ত); 4 জোড়া, সংযুক্ত (লিপ্তপাদ হংস)। [সং. লিপ্ + ত]। লিপ্তপদ, লিপ্তপাদ বিণ. পাতলা চামড়া দিয়ে পায়ের সমস্ত আঙুল পরস্পর সংযুক্ত এমন।

লিপিভুক্ত

লিপিবদ্ধ, লিপিভুক্ত বিণ. লিখিত (লিপিবদ্ধ অভিযোগ, বক্তব্য লিপিবদ্ধ করা)।

লিপিবদ্ধ

লিপিবদ্ধ, লিপিভুক্ত বিণ. লিখিত (লিপিবদ্ধ অভিযোগ, বক্তব্য লিপিবদ্ধ করা)।

লিপিকৌশল

লিপিকৌশল বি. অক্ষরবিন্যাসের দক্ষতা; লেখার কায়দা।

লিপিকুশল

লিপিকুশল বিণ. পত্র রচনায় বা নকল করায় দক্ষ।