লীলাপদ্ম

লীলাকমল, লীলাপদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম।

লীলাকমল

লীলাকমল, লীলাপদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম।

লীলা

লীলা [ līlā ] বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ (‘কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা’)। [সং. লী + √ লা + অ + আ]। লীলাকমল, লীলাপদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। লীলাকানন বি. প্রমোদ-উদ্যান। লীলাক্ষেত্র, লীলাভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। লীলাখেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. কার্যকলাপ শেষ হওয়া। লীলাচঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। লীলাবতী...

লীনা

লীনা স্ত্রী. লীন [ līna ] বিণ. 1 লয়প্রাপ্ত, বিলীন; 2 মিলিত (‘এক দেহে হল লীন’: রবীন্দ্র); 3 লুপ্ত, অদৃশ্য; 4 সংলগ্ন (কণ্ঠলীন); 5 স্হিত (শয্যালীন)। [সং. √ লী + ত]।

লীন

লীন [ līna ] বিণ. 1 লয়প্রাপ্ত, বিলীন; 2 মিলিত (‘এক দেহে হল লীন’: রবীন্দ্র); 3 লুপ্ত, অদৃশ্য; 4 সংলগ্ন (কণ্ঠলীন); 5 স্হিত (শয্যালীন)। [সং. √ লী + ত]। স্ত্রী. লীনা

লীগ

লীগ [ līga] লিগ-এর. বর্জিত বানান।

লিভার

লিভার1 [ libhāra1 ] বি. যকৃত্ [ইং. liver]। লিভার2 [ libhāra2 ] বি. চাপ দিয়ে চালু করার বা বন্ধ করার যন্ত্রাংশবিশেষ [ইং. lever]।

লিপ্সু

লিপ্সু বিণ. লিপ্সাযুক্ত; লোলুপ (অর্থলিপ্সু)।

লিপ্সা

লিপ্সা [ lipsā ] বি. পাওয়ার জন্য বা লাভের জন্য প্রবল বাসনা, লোভ, প্রবল আকাঙ্ক্ষা বা স্পৃহা (ভোগলিপ্সা)। [সং. √ লভ্ + সন্ + অ + আ]। লিপ্সু বিণ. লিপ্সাযুক্ত; লোলুপ (অর্থলিপ্সু)।

লিপ্তপাদ

লিপ্তপদ, লিপ্তপাদ বিণ. পাতলা চামড়া দিয়ে পায়ের সমস্ত আঙুল পরস্পর সংযুক্ত এমন।