লেগে যাওয়া

লেগে যাওয়া [ lēgē yāōẏā ] ক্রি. বি. 1 হঠাত্ ব্যাথা লাগা; 2 খেটে যাওয়া (তাঁর কথাটা লেগে যাবে ভাবিনি)। [লাগা দ্র]।

লেখাপড়া

লেখা-পড়া [ lēkhā-paḍ়ā ] বি. 1 বিদ্যাভ্যাস (ছেলেটি আজকাল লেখাপড়ায় মন দিয়েছে); 2 লিখন ও পঠন (লেখাপড়া জানা লোক); 3 বিদ্যা (লেখাপড়া শেখা); 4 আইনানুসারে লিখে সম্পাদন বা হস্তান্তর (জমিটা তিনি তাকে লেখাপড়া করে দিয়েছেন)। [বাং. লিখা2 + পড়া]।

লেখাজোখা

লেখাজোখা [ lēkhā-jōkhā ] বি. 1 লেখা বা মুসাবিদা; 2 হিসাব (কত টাকা যে খরচ হয়ে গেল তার কোনো লেখাজোখা নেই) । [বাং. লিখা2 + জোখা]।

লেখমালা

লেখমালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ।

লেখ

লেখ [ lēkha ] বি. লিখন, লিখিত বিষয় (তাম্রলেখ, অশোকের শিলালেখ)। [সং. √ লিখ্ + অ]। লেখমালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ।

লেংটি

লেংটি [ lēṇṭi ] বি. ক্ষুদ্র ল্যাঙট। [ল্যাঙট দ্র]।

লেংড়া

লেংড়া [ lēṇḍ়ā ] ল্যাংড়া -র বানানভেদ।

লেংটা

লেংটা [ lēṇṭā ] ল্যাংটা -র বানানভেদ।

লোফা

লুফা, লোফা [ luphā, lōphā ] ক্রি. বি. 1 শূন্য থেকে পড়ন্ত কোনো বস্তুকে ভূমি স্পর্শ করার আগেই ধরে ফেলা (বলটা লুফে নিয়েছে); 2 (গৌণ অর্থে) আগ্রহ-সহকারে নেওয়া (খদ্দের এ-জিনিস লুফে নেবে, আমার প্রস্তাবটা সে লুফে নিল) [সং. √ লুপ্ + বাং. আ]। লোফালুফি বি. পরস্পরের প্রতি ছুড়ে দেওয়া ও লোফা।

লুফা

লুফা, লোফা [ luphā, lōphā ] ক্রি. বি. 1 শূন্য থেকে পড়ন্ত কোনো বস্তুকে ভূমি স্পর্শ করার আগেই ধরে ফেলা (বলটা লুফে নিয়েছে); 2 (গৌণ অর্থে) আগ্রহ-সহকারে নেওয়া (খদ্দের এ-জিনিস লুফে নেবে, আমার প্রস্তাবটা সে লুফে নিল) [সং. √ লুপ্ + বাং. আ]।