লেপা
লেপা [ lēpā ] ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। ☐ বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। লেপানো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। ☐ বিণ. উক্ত অর্থে। লেপাপোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। ☐ বি. নিকানো।