রগচটা

রগচটা বিণ. একটুতেই খুব রেগে ওঠে এমন, কোপনস্বভাব (রগচটা লোক)।

রগ

রগ [ raga ] বি. ১. কপালের দুই পাশ; ২. কপালের দুই পাশের নাড়ি। [ফা. রগ্]। রগচটা বিণ. একটুতেই খুব রেগে ওঠে এমন, কোপনস্বভাব (রগচটা লোক)।

রক্ষ্য

রক্ষ্য [ rakṣya ] বিণ. রক্ষণীয়, রক্ষার যোগ্য। [সং. √ রক্ষ্ + য]।

রক্ষী

রক্ষী [ rakṣī ] (-ক্ষিন্) বিণ. বি. ১. রক্ষক (দেহরক্ষী); ২. প্রহরী (দ্বাররক্ষী)। [সং. রক্ষ্ + ইন্]। স্ত্রী. রক্ষিণী।

রকেট

রকেট [ rakēṭa ] বি ১. আকাশে এবং মহাকাশে বিমান উপগ্রহ ইত্যাদি চালাবার বা ক্ষেপণ করার যন্ত্রযানবিশেষ; ২. আকাশে উড়াবার আতশবাজিবিশেষ, হাউই ! [ইং. rocket]।

রওয়ানো

রওয়ানো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো। ☐ উক্ত সব অর্থে।

রওয়া

রওয়া [ rōẏā ] ক্রি. ১. থাকা (মনে রয়ে গেল); ২. বাকি থাকা (পাওনা রয়েছে); ৩. বাস করা, অবস্হান করা (‘বসে রয় রাত-প্রভাতের পথের ধারে’: রবীন্দ্র); ৪. সবুর করা (রও, সে আগে আসুক); ৫. বিরতি দেওয়া (রয়ে বসে কাজ করা)। [হি. রহ্না > রহা > রওয়া]। রওয়ানো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো। ☐ উক্ত সব অর্থে।

রওনা

রওনা [ rōnā ] বি. ১. যাত্রা (ট্রেনে চড়ে রওনা দেওয়া, রওনার তারিখ); ২. পাঠানো (মাল রওনা করা)। ☐ বিণ. যাত্রার জন্য বেরিয়েছে এমন (রওনা হয়েছে)। [ফা. রওয়ানা]।

রংরুট

রংরুট [ raṃruṭa ] বি. সামরিক বিভাগে, পুলিশ বিভাগে বা সরকারি চাকুরিতে নিয়োগ। [ইং. recruit]।