র রণ্ড রণ্ড [ raṇḍa ] বিণ. ১. (ব্যক্তি সম্বন্ধে) সন্তান উত্পাদনে অক্ষম; ২. (বৃক্ষাদি সম্বন্ধে) ফলফুল উত্পাদনে অক্ষম। ☐ বি. অফলা গাছ। [সং. √ রম্ + ড ] রণ্ডা বিণ. (স্ত্রী.) ১. বন্ধ্যা; ২. বিধবা, রাঁড়। ☐ বি. বেশ্যা।
র রত রত [ rata ] বিণ. ১. নিযুক্ত (কর্মরত, পাঠরত); ২. আসক্ত, অনুরক্ত (বিষয়রত)। ☐ বি. রতি, (সুরত)। [সং. √ রম্ + ত]।
র রচা রচা [ racā ] বি. ক্রি. ১. রচনা করা; ২. কল্পনার দ্বারা সৃষ্টি করা (‘সেই সত্য যা রচিবে তুমি’: রবীন্দ্র)। ☐ বিণ. উক্ত অর্থে (মানুষের রচা কাহিনি)। [সং. √ রচ্ + বাং. আ]।