র রনরনি রনরন, রনরনি [ rana-rana, rana-rani ] বি. ১. অস্ত্রশস্ত্রের ঘর্ষণজনিত বা ঠোকাঠুকির ঝনঝন আওয়াজ; ২. অলংকারাদির শিঞ্জন, রুনুরুনু শব্দ, ঝঙ্কার। [ধ্বন্যা.]।
র রনরন রনরন, রনরনি [ rana-rana, rana-rani ] বি. ১. অস্ত্রশস্ত্রের ঘর্ষণজনিত বা ঠোকাঠুকির ঝনঝন আওয়াজ; ২. অলংকারাদির শিঞ্জন, রুনুরুনু শব্দ, ঝঙ্কার। [ধ্বন্যা.]।
র রনপা রনপা [ ranapā ] বি. আগেকার দিনে সচ. ডাকাতদের দ্রুত ছোটার জন্য ব্যবহৃত বাঁশের লম্বা দণ্ডবিশেষ। [সং. রণ + বাং. পা]।
র রদ্দা রদ্দা [ raddā ] বি. ১. হাতের চেটোর পাশকে কাটারির মতো ব্যবহার করে (সচ.) ঘাড়ে আঘাত; ২. গলাধাক্কা। [হি. রদ্দা]।
র রোথো রথো, রোথো [ rathō, rōthō ] বিণ. ১. একান্ত বাজে, অব্যবহার্য (রোথো মাল); ২. অকর্মণ্য, অকেজো (রোথো লোক)। [তু. রদ্দি]।
র রথো রথো, রোথো [ rathō, rōthō ] বিণ. একান্ত বাজে, অব্যবহার্য (রোথো মাল); ২. অকর্মণ্য, অকেজো (রোথো লোক)। [তু. রদ্দি]।
র রত্নি রত্নি [ ratni ] বি. কনুই থেকে মুষ্টিবদ্ধ হস্তাগ্র পর্যন্ত পরিমাণ, মুটমহাত। [সং. √ ঋ + অত্নি]।