রানা

রানা১ [ rānā ] বি. ১. রাজপুত (বিশেষত উদয়পুরের) নৃপতির খেতাব; ২. রাজা। [< সং. রাজন্]। রানা২ [ rānā ] বি. পুকুরের বাঁধানো ঘাটের দুই পাশের উঁচু চাতাল। [ফা. রান্]।

রান

রান [ rāna ] বি. ১. দৌড় বা দৌড়ের প্রতিযোগিতা (রানে ফার্স্ট হওয়া); ২. ক্রিকেট খেলায় দুই ব্যাটধারীর দৌড়ে একবার স্হানবদলের পয়েন্ট। [ই. run]।

রাধেয়

রাধেয় [ rādhēẏa ] বি. অধিরথের পত্নী রাধার পালিত বলে কর্ণের নাম। [সং. রাধা + এয়]।

রাধেকৃষ্ণ

রাধেকৃষ্ণ [ rādhē-kṛṣṇa ] বি. ১. বৈষ্ণবগণ কর্তৃক ‘রাধাকৃষ্ণ’ নামোচ্চারণের কথ্য বা বিকৃত রূপ; ২. ঘৃণ্য কথা শ্রবণে পাপের প্রায়শ্চিত্তস্বরুপ রাধা ও কৃষ্ণের পুণ্য নামোচ্চারণ। [সং. রাধা + কৃষ্ণ]।

রাধিকা

রাধিকা [ rādhikā ] বি. শ্রীরাধা। [সং. রাধা + ক + আ]।

রাধাবল্লভি

রাধাবল্লভি [ rādhā-ballabhi ] বি. লুচি ও ডালপুরির মতো খাবারবিশেষ। [রাধা + বল্লভ + ই]।

রাত্র

রাত্র [ rātra ] সমাসে উত্তরপদ হলে স্হানবিশেষে রাত্রি শব্দের রূপ (অহোরাত্র, দিবারাত্র)।

রাত্তির

রাত্তির [ rāttira ] বি. রাত্রি -র কথ্য রূপ।

রাতুল

রাতুল [ rātula ] বিণ. রক্তবর্ণ, রাঙা (রাতুলচরণ)। [< সং. রক্ততুল্য]।

রাতিয়া

রাতিয়া [ rātiẏā ] বি. (প্রা. কা) রাত্রি (‘দিন-রাতিয়া’)।