রামায়েত

রামায়েত, রামাইত [ rāmāẏēta, rāmāita ] বি. রামানন্দ-প্রবর্তিত সম্প্রদায়বিশেষ। [হি. রামায়ত]।

রামপ্রসাদি

রামপ্রসাদি [ rāma-prasādi ] বি. বিণ. সাধক রামপ্রসাদ সেনের রচিত শ্যামাসংগীত বা তদ্বিষয়ক। [বাং. রামপ্রসাদ + ই]।

রাবীন্দ্রিক

রাবীন্দ্রিক [ rābīndrika ] বিণ. রবীন্দ্রনাথ ঠাকুরের রচনারীতি বা রচনাভঙ্গির সঙ্গে মানানসই (রাবীন্দ্রিক স্টাইল)। [বাং. রবীন্দ্র + সং. ইক]।

রাবিশ

রাবিশ [ rābiśa ] বি. ১. আবর্জনা, নোংরা; ২. অট্টালিকার ভাঙা পলেস্তারাদি; ৩. (আল.) নিকৃষ্ট বা বাজে জিনিস (যত রাবিশ এনে বাড়িতে বোঝাই করেছে)। ইং. rubbish]।

রাবড়ি

রাবড়ি [ rābaḍi ] বি. চিনিমিশ্রিত দুধ দিয়ে চাপচাপ সরে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। [হি. রাবড়ী]।

রাব

রাব [ rāba ] বি. মাতগুড়, তামাকে ব্যবহৃত চিটাগুড়। [হি. রাব]।

রাফ

রাফ [ rāpha ] বিণ. কেবল খসড়া প্রস্তুত করার জন্য ব্যবহৃত (রাফখাতা)। [ইং. rough]।

রানী

রানী [ rānī ] বি. রানি -র বর্জি. বানানভেদ।

রানি

রানি [ rāni ] বি. রাজপত্নী, রাজ্ঞী। [সং. রাজ্ঞী]।

রানার

রানার [ rānāra ] বি. ১. ডাকহরকরা; ২. দৌড়বীর। [ইং. runner]।