অ অজন্মা অজন্মা–বি. শস্য ফসল ইত্যাদির জন্ম না হওয়া, ফসলের অভাব; দুর্ভিক্ষ। বিণ. ১. জন্মহীন; ২. জারজ, অবৈধ জন্ম এমন। [সং. ন+জন্মন্]।
অ অঞ্জন অঞ্জন–বি. ১. চোখের প্রসাধন দ্রব্য, কাজল, সুর্মা, যা দিয়ে চোখের উজ্জ্বলতা বাড়ানো হয়; ২. মালিন্য, কালিমা; ৩. (আয়ু.) বিভিন্ন ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন); ৪. আঁজনাই। [সং. √ অঞ্জ্+অন]।
অ অঞ্চিত অঞ্চিত–বিণ. ১. পূজিত, যাকে পূজা করা হয়েছে (‘বিরিঞ্চি-অঞ্চিত পদ’: মধু.); ২. উত্থিত; ৩. রোমাঞ্চিত; ৪. ভূষিত; ৫. গ্রথিত; ৬. কুঞ্চিত বা বাঁকা (‘অধরের অঞ্চিত কার্মুকে’: সু. দ.)। [সং. √ অঞ্চ্+ত]।
অ অজন্ত অজন্ত–বিণ. (ব্যাক.) স্বরান্ত, যে শব্দের শেষে স্বরবর্ণ বা স্বরধ্বনি থাকে। [সং. অচ্ (=স্বরবর্ণ)+অন্ত]।