রুইতন

রুইতন [ rui-tana ] বি. খেলার তাসের রংবিশেষ। [ওল. ruiten]।

রীত

রীত [ rīta ] বি. (আঞ্চ.) রীতি; ধরন, পদ্ধতি (‘তোমার ছুটি কে যে যোগায় জানিনে তার রীত’: রবীন্দ্র)। [সং. রীতি]।

রিহার্সাল

রিহার্সাল [ rihārsāla ] বি. অভিনয়াদির মহড়া, তালিম। [ইং. rehearsal]।

রিস্টলেট

রিস্টলেট [ risṭa-lēṭa ] বি. হাতের অলংকারবিশেষ। [ইং. wristlet]।

রিস্টওয়াচ

রিস্টওয়াচ [ risṭa-ōẏāca ] বি. হাতঘড়ি, যে ঘড়ি মণিবন্ধে বেঁধে রাখা যায়। [ইং. wristwatch]।

রিলে

রিলে [ rilē ] বি. ১. দলবদ্ধ দৌড় প্রতিযোগিতাবিশেষ; ২. বেতারে খেলা সংবাদ ইত্যাদি প্রচার। [ইং. relay]।

রিল

রিল [ rila ] বি. ১. সেলাইয়ের সুতো জড়ানোর জন্য কাঠের নলি; ২. ছিপের সুতো গুটানোর জন্য চাকা। [ই. reel]।

রিরংসা

রিরংসা [ riraṃsā ] বি. রমণের বা সংগমের ইচ্ছা, কাম। [সং. √ রম্ + সন্ + অ + আ]। রিরংসু বিণ. রমণে ইচ্ছুক।

রিমেক

রিমেক [ rimēka ] বি. পুরোনো গান ইত্যাদির নতুন সংস্করণ বা রূপায়ণ। [ইং. remake, remaking]।