র রুদিত রুদিত [ rudita ] বিণ. ১. কেঁদেছে এমন; ২. কাঁদছে এমন, ক্রন্দনরত। ☐ বি. ক্রন্দন, রোদন। [সং. √ রুদ্ + ত]। স্ত্রী. রুদিতা।
র রুজি রুজি [ ruji ] বি. ১. জীবিকা; দৈনিক উপার্জন; ২. উদরান্ন। [হি. রোজী]। রুজিরোজগার বি. উপার্জন; জীবিকার্জন।
র রোচা রুচা, রোচা [ rucā, rōcā ] ক্রি. বি. রুচিকর হওয়া, ভালো লাগা (এ-খাবার তোমার রুচবে না, আমারও রোচে না)। [সং. √ রচ্ + বাং. আ]।
র রুচা রুচা, রোচা [ rucā, rōcā ] ক্রি. বি. রুচিকর হওয়া, ভালো লাগা (এ-খাবার তোমার রুচবে না, আমারও রোচে না)। [সং. √ রচ্ + বাং. আ]।
র রুইদাস রুইদাস [ rui-dāsa ] বি. ১. চামার, চর্মকার, মুচি; ২. চামারজাতির আদিপুরুষরূপে পরিগণিত মহাপুরুষ। [হি. রয়দাস]।