অণুবীক্ষণ

অণুবীক্ষণ–বি. চক্ষুর অগোচর অতি সূক্ষ্ম পদার্থ দেখবার যন্ত্রবিশেষ, microscope (পরি.)।

অজৈবরসায়ন

অজৈবরসায়ন–বি. রসায়নের যে শাখায় সমস্ত মৌল ও তাদের যৌগ নিয়ে আলোচনা হয়, inorganic chemistry (বি. প.)।

অণুতরঙ্গ

অণুতরঙ্গ–বি. ক্ষুদ্র (শব্দ) তরঙ্গ, microwave (পরি.)।

অজৈবখাদ্য

অজৈবখাদ্য–বি. যে খাদ্য প্রাণী বা উদ্ভিদ থেকে আহৃত নয়, inorganic food (বি.প.)।

অজৈব

অজৈব–বিণ. যা জীব নয় তার সম্পর্কিত অর্থাত্ যা প্রাণী বা উদ্ভিদ নয় তার সম্পর্কিত, inorganic (বি.প.)। [সং. ন+জৈব]।

অণু

অণু–বিণ.  ১. ক্ষুদ্র;  ২. অল্প, ঈষত্ (অণু পরিমাণ)। বি.  ১. সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ;  ২. পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule;  ৩. (অশু.) পরমাণু, atom. [সং. √ অণ্+উ]।

অজেয়

অজেয়–বিণ. জয় করা যায় না বা বশ মানানো যায় না এমন (অজেয় প্রাণ, কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা ছিলেন অজেয়)। [সং. ন (অ)+জে.]।

অজুহাত

অজুহাত–বি. কারণ; ওজর, অছিলা, যা আসলে কারণ নয় তাকে কারণ বলে চালানো। [ফা. বজুহাত্]।