রামশ্যাম

রামশ্যাম, রামাশ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক।

রামশিঙা

রামশিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা।

রামলীলা

রামলীলা বি. 1 রামচন্দ্রের জীবনী ও কার্যকলাপ; 2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা।

রাম রাম

রাম-রাম — নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ।

রামরাজ্য

রামরাজ্য বি. 1 অযোধ্যাপতি রামের রাজ্য; 2 (আল.) সুশাসিত ও সুখশান্তিপূর্ণ রাজ্য।

রামরাজত্ব

রামরাজত্ব বি. 1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব; 2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার।

রামরহিম

রামরহিম বি. 1 হিন্দু ও মুসলমানদের উপাস্য; 2 (আল.) হিন্দু ও মুসলমান জনগণ।

রামযাত্রা

রামযাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান।

রামভক্ত

রামভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগত ও অনুরক্ত।