রায়বাঘিনি

রায়বাঘিনি, রায়বাঘিনী বি. 1 বড়ো বাঘিনি; 2 (আল.) অতি উগ্রা বা তেজস্বিনী নারী।

রাম

রাম [ rāma ] বি. 1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র; 2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম; 3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। ☐ বিণ. 1 সুন্দর, রমণীয়; 2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহত্, বিরাট (রামছাগল, রামধাক্কা) 3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)। [সং. √ রম্ + অ]। রাম কহ, রাম বল — অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ। রামঃ, রামো — নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। রামকথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ। রামকান্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)। রামকেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। রামখড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি। রামগরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক...

রায়

রায়১ [ rāẏa ] বি. আদালতের বা বিচারকের সিদ্ধান্ত ও নির্দেশ, বিচারের ফল। [আ. রায়্]। রায়২ [ rāẏa ] বি. 1 নৃপতি, রাজা 2 জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিদের খেতাববিশেষ। ☐ বিণ. 1 বৃহত্, বড়ো; 2 দীর্ঘ। [সং. রাজন্]। রায়জাদা বি. রায়ের ছেলে; রাজকুমার। রায়বাঘিনি, রায়বাঘিনী বি. 1 বড়ো বাঘিনি; 2 (আল.) অতি উগ্রা বা তেজস্বিনী নারী। রায়বার বি. 1 নৃপতির যশোবার্তা 2 রাজার কাছে দূত কর্তৃক নিবেদন। রায়বাঁশ বি. বাঁশের বড়ো লাঠিবিশেষ। রায়বেঁশে বি. 1 লাঠিয়াল; 2 রায়বাঁশ নিয়ে নাচ। ☐ বিণ. রায়বাঁশ সহযোগে কৃত (রায়বেঁশে নাচ)। রায়বাহাদুর, রায়রায়ান, রায়সাহেব বি. (সচ. ধনীব্যক্তি বা জমিদারদের প্রদত্ত) সরকারি খেতাববিশেষ।

রামা

রামা১ [ rāmā ] বি. 1 সুন্দরী নারী; 2 সংগীতনিপুণা নারী; 3 প্রিয়া। [সং. √ রম্ + অ + আ]। রামা২ [ rāmā ] বি. রাম (রামা হো)। [সং. রাম]।

রামায়ণ গান

রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান।

রামায়ণকার

রামায়ণকার বি. রামায়ণ-রচয়িতা অর্থাত্ বাল্মীকি।

রামায়ণ

রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য।

রামানুজ

রামানুজ বি. 1 রামের অনুজ অর্থাত্ ভরত লক্ষণ ও শত্রুঘ্ন; 2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ।

রামাশ্যামা

রামশ্যাম, রামাশ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক।