রোগগ্রস্ত

রোগগ্রস্ত বিণ. রোগ হয়েছে এমন, রোগে আক্রান্ত।

রোগ

রোগ [ rōga ] বি. 1 ব্যাধি, পীড়া; 2 (আল.) বাতিক বা কু-অভ্যাস (সিনেমা দেখার রোগ)। [সং. √ রুজ্ + অ]। রোগক্লিষ্ট বিণ. রোগে কষ্ট পাচ্ছে এমন। রোগগ্রস্ত বিণ. রোগ হয়েছে এমন, রোগে আক্রান্ত। রোগজীবাণু দ্র জীবাণু। রোগজীর্ণ বিণ. ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে শীর্ণ বা দুর্বল (রোগজীর্ণ শরীর)। রোগভোগ বি. ব্যাধিতে কষ্ট ভোগ। রোগমুক্ত বিণ. আরোগ্য লাভ করেছে এমন। রোগযন্ত্রণা বি. ব্যাধিজনিত কষ্ট, অসুখের কষ্ট। রোগশয্যা বি. রোগীর বিছানা রোগীর শোওয়া অবস্হা। রোগশান্তি বি. আরোগ্য লাভ। রোগশোক বি. দৈহিক পীড়া ও মানসিক দুঃখকষ্ট। রোগহীন বিণ. নীরোগ (রোগহীন শরীর)।

রোকশোধ

রোকশোধ বি. নগদ টাকায় পাওনা পরিশোধ।

রোকড়

রোকড় বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)।

রোক

রোক1 [ rōka1 ] বি. 1 দিক 2 সম্মুখভাগ (রোকের জমি)। [ফা. রূখ]। রোক2 [ rōka2 ] বি. 1 ক্রয়, নগদ-ক্রয়; 2 (বাং.) নগদ টাকা (রোক দেওয়া)। ☐ বিণ. (বাং.) নগদ (রোক টাকা)। [সং. √ রুচ্ + অ]। রোকড় বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)। রোকশোধ বি. নগদ টাকায় পাওনা পরিশোধ।

রেড়ির তেল

রেড়ির তেল — ভেরেণ্ডা-বীজ থেকে প্রস্তুত তেলবিশেষ, castor oil.

রেড়ি

রেড়ি [ rēḍ়i ] বি. এরণ্ড ফল, ভেরেণ্ডা। [সং. এরণ্ডা়]। রেড়ির তেল — ভেরেণ্ডা-বীজ থেকে প্রস্তুত তেলবিশেষ, castor oil.

রেখে ঢেকে

রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া।

রেখাপাত

রেখাপাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি।