র‍্যাঁদা

র‍্যাঁদা [ ryyān̐dā ] বি. কাঠ মসৃণ করার জন্য ছুতোরের যন্ত্রবিশেষ। [ফা. রন্দ]।

রোগহীন

রোগহীন বিণ. নীরোগ (রোগহীন শরীর)।

রোগশোক

রোগশোক বি. দৈহিক পীড়া ও মানসিক দুঃখকষ্ট।

রোগশয্যা

রোগশয্যা বি. রোগীর বিছানা রোগীর শোওয়া অবস্হা।

রোগজীর্ণ

রোগজীর্ণ বিণ. ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে শীর্ণ বা দুর্বল (রোগজীর্ণ শরীর)।