মগজ ধোলাই

মগজ ধোলাই বি ক্রমাগত যুক্তি তর্ক বা অনুরোধের দ্বারা কারও পূর্ব ধারনা ত্যাগ করে নতুন চিন্তা বা ধারণা গ্রহণ বা বিশ্বাস করতে বাধ্য করা, brain-washing.

মগজ

মগজ [ mag়ja ] বি. ১. মস্তিষ্ক ২. বুদ্ধি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তক্ষুনি – সু. রা. ফা. মগজ ধোলাই বি ক্রমাগত যুক্তি তর্ক বা অনুরোধের দ্বারা কারও পূর্ব ধারনা ত্যাগ করে নতুন চিন্তা বা ধারণা গ্রহণ বা বিশ্বাস করতে বাধ্য করা, brain-washing.

মখমল

মখমল [ makha-mala ] বি. নরম মসৃণ ও মোটা কাপড়াবিশেষ, ভেলভেট। আ. মখ্মল্।

মখদম

মখদম [ makha-dama ] বি. মৌলবি, মুসলমান গুরুমশায় বা প্রাথমিক শিক্ষক। আ. মকদুম।

মক্তব

মক্তব [ maktaba ] বি. ইসলামি রীতির প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় বা পাঠশালা। ফা. মুক্তব্।

মক্কেল

মক্কেল [ makkēla ] বি. উকিলের সাহায্যপ্রার্থী ব্যাক্তি, যে ব্যক্তি উকিলের সাহায্য বা পরামর্শ গ্রহণ করে। আ. মুঅক্কল।

মকুব

মকুব [ makuba ] বি. মাফ, অব্যাহতি, রেহাই, নিষ্কৃতি জরিমানা মকুব করা, সেলামি মকুব করা। [আ. মৌকুফ।

মকরন্দ

মকরন্দ [ makaranda ] বি. পুষ্পমধু (‘ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.) [সং. মকর + √ দা + অ, ম্ আগম।

মকশো

মকশো [ makaśō ] বি. ১. অভ্যাস; ২. হস্তলিপি অঙ্কিত চিত্র ইত্যাদির উপর দাগা বুলিয়ে বা ক্রমাগত সেই আদর্শ অনুকরণ করে রপ্ত করার চেষ্টা। [আ. মস্ক]।

মকাই

মকাই [ makāi ] বি. শস্যবিশেষ, ভুট্টা। [হি. মকাই]