ম মন্তব্য মন্তব্য [ mantabya ] বি. ১. অভিমত, মতামত; ২. টীকা, টিপ্পনী (মন্তব্য নিষ্প্রয়োজন)। ☐ বিণ. চিন্তনীয়, বিবেচনীয়, বিচার্য। [সং. √ মন্ + অব্য]।
ম মনোমালিন্য মনোমালিন্য [ manō-mālinya ] বি. ১. মনান্তর, মনকষাকষি, মনের অমিলহেতু সম্পর্কের অবনতি; ২. বিবাদ, অসদ্ভাব। [সং. মনস্ + মালিন্য]।
ম মনোমন্দির মনোমন্দির [ manō-mandira ] বি. মনোরূপ মন্দির, মন্দির রূপে বিবেচ্য হৃদয় বা মন। [সং. মনস্ + মন্দির]।
ম মনোভাব মনোভাব [ manō-bhāba ] বি. ১. মনের ক্রিয়া, মনের গতি; ২. উদ্দেশ্য; ৩. মানসিকতা। [সং. মনস্ + ভাব]।
ম মনোভার মনোভার [ manō-bhāra ] বি. দুঃখ বা অভিমানের জন্য মনের কষ্ট (‘নামাতে পারি যদি মনোভার’: রবীন্দ্র)। [সং. মনস্ + ভার]।