ম মহরত মহরত [ maha-rata ] বি. ১. আরম্ভ, পত্তন, সূত্রপাত (নববর্ষের খাতা মহরত করা); ২. শুভ উদ্বোধন, কার্যারম্ভ (ফিল্ম স্টুডিয়োতে ছবির মহরত)। [ফা. মহলত্]।
ম মসৃণ মসৃণ [ masṛṇa ] বি. ১. কোথাও এতটুকু উঁচুনিচু নেই এমন উপরিভাগ বা তলবিশিষ্ট (মসৃণ দেওয়াল); ২. চিক্কণ, তেলা (মসৃণ দেহত্বক, মসৃণ গা); ৩. কোমল, স্নিগ্ধ। [সং. √ মস্ + ঋণ]।
ম মসলিন মসলিন [ masa-lina ] বি. অতি মিহি ও মসৃণ কার্পাসবস্ত্রবিশেষ। তু. ফ. mousseline < ইরাকি শহর Mosul তু. সং মসৃণ]।