মুখি

মুখি [ mukhi ] বি. ওল কচু প্রভৃতি অঙ্কুর বা ফেঁফড়া। [সং. মুখ + বাং ই]। মুখিকচু বি. অতি কচি কচু।

মুখোপাধ্যায়

মুখোপাধ্যায় [ mukhōpādhyāẏa ] বি. বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ। [সং. মুখ + উপাধ্যায়]।

মুখ্যত

মুখ্যত, (বর্জি.) মুখ্যতঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত।

মুখ্য

মুখ্য [ mukhya ] বিণ. প্রধান, শ্রেষ্ঠ, প্রথম (মুখ্য উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী) [সং মুখ + য]। মুখ্যত, (বর্জি.) মুখ্যতঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত।

মুগ

মুগ [ muga ] বি. হলুদ রঙ্গের ডালবিশেষ। [সং মুদ্গ]। মুগকলাই বি. খোসা না-ছাড়ানো মুগ

মুখ্যার্থত

মুখ্যার্থত, (বর্জি.) মুখ্যার্থতঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত।

মুখ্যাভিনেতা

মুখ্যাভিনেতা [ mukhyābhi-nētā ] বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]।

মুখ্যার্থ

মুখ্যার্থ [ mukhyārtha ] বি. শব্দের প্রধান অর্থ, অভিধা থেকে যে অর্থের বোধ হয়, বাচ্যার্থ। [সং. মুখ্য + অর্থ]।

মুগ্ধা

মুগ্ধা বিণ. মুগ্ধ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. ১. নায়কের প্রতি একান্ত বিশ্বাসপরায়ণা নায়িকা; ২. সরলা বালিকা।