মিয়া

মিয়া [ miẏā ] বি. ১. মুসলমান ভদ্রলোক; ২. মহাশয়। [ফা. মিআঁ]।

মিয়নো

মিয়নো [ miẏanō ] ক্রি. বি. ১. নরম হয়ে যাওয়া, মুচমুচে না থাকা (মুড়ি মিয়নো, বিস্কুট মিইয়ে গেছে); ২. নিরুদ্যম হয়ে পড়া (হতাশায় মিয়নো); ৩. মন্দীভূত হওয়া (উত্সাহ মিয়নো)। [বাং, √মিয়া]। ☐ বিণ. উক্ত সব অর্থে। মিইয়ে যাওয়া ক্রি. বি. মিয়নো (মুড়ি মিইয়ে গেছে)।

মিনিবাস

মিনিবাস [ mini-bāsa ] বি. অপেক্ষাকৃত ছোটো যাত্রীবাহী বাসগাড়িবিশেষ। [ইং miniature + bus]।

মিয়ানি

মিয়ানি [ miẏāni ] বি. (অপ্র.) পালকি বা ডুলিবিশেষ। [ফা. মিয়ান্]।

মিরবহর

মিরবহর বি. প্রধান নৌসেনাপতি; নৌ-অধ্যক্ষ।

মির

মির [ mira ] বি. ১. প্রধান, নেতা; ২. অভিজাত মুসলমানের উপাধিবিশেষ। [ফা. মীর্] মিরবহর বি. প্রধান নৌসেনাপতি; নৌ-অধ্যক্ষ।

মিরমুনশি

মিরমুনশি [ mira-munaśi ] বি. প্রধান কেরানি। [ফা. মীর মুন্শী]।

মিরগেল

মিরগেল [ miragēla ] মৃগেল -এর কথ্য রূপ।

মির্মির

মির্মির [ mirmira ] বি. ১. চোখের পলক; ২. অপলক দৃষ্টি (‘সম্মিলিত তাদের মির্মিরে মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার’: সু. দ.) [সং]।