মালুমকাঠ

মালুমকাঠ [ māluma-kāṭha ] বি. জাহাজের মাস্তুল। [আ. মুআল্লিম + বাং. কাঠ]।

মাল্লা

মাল্লা [ māllā ] বি. ১. নাবিক; ২. নৌকার চালক, মাঝি (‘তিনজন মাল্লা চৌপর দিন-ভোর দ্যায় দূর পাল্লা’: স.দ.)। [আ. মল্লাহ্]।

মাশুক

মাশুক [ māśuka ] বি. প্রেমাষ্পদ। [আ. মাআশুক্]।

মাশুল

মাশুল [ māśula ] বি. ১. ভাড়া (ডাকমাশুল); ২. গাড়িভাড়া; ৩. শুষ্ক (‘কারুর যদি দাঁতটি নড়ে, চারটি টাকা মাশুল ধরে’: সু. রা.)। [আ. মহ্সূল]।

মাষক

মাষক বি. ১. মাষকলাই ডাল; ২. পরিমাণবিশেষ।

মাষ

মাষ [ māṣa ] বি. ১. ডালবিশেষ, মাষকলাই; ২. পরিমাণবিশেষ, মাষা। [সং. √মষ্ + অ]। মাষক বি. ১. মাষকলাই ডাল; ২. পরিমাণবিশেষ। মাষকলাই বি. বিউলি, বিরিকলাই।

মাষ্টার

মাষ্টার [ māṣṭāra ] বি. ১. শিক্ষক বা গৃহশিক্ষক (ছেলের মাষ্টার এসেছে); ২. দক্ষ কারিগর, শিল্পী ইত্যাদি; ৩. অধ্যক্ষ (পোস্টমাষ্টার, স্টেশনমাষ্টার)। [ইং. master]। তু. মাস্টার। মাষ্টারনি বি. (স্ত্রী.) গৃহশিক্ষিকা।

মাষা

মাষা [ māṣā ] বি. সোনা ইত্যাদির ওজনবিশেষ, ১/১২ বা ১/১০ তোলা; কবিরাজিতে ১/৮ তোলা। [সং. মাষ > বাং. মাষ + আ]।