ম মাঝারি মাঝারি [ mājhāri ] বিণ. মধ্যম আকারের প্রকারের বা অবস্হার (মাঝারি মাপের সুটকেস)। [বাং. মাঝ + আরি]।
ম মাঞ্জা মাঞ্জা [ māñjā ] বি. সুতো মজবুত ও ধারালো করার জন্য কাচের চূর্ণ ইত্যাদি দিয়ে প্রস্তুত আঠা (ঘুড়ির মাঞ্জা) [< সং. √ মঞ্জ্ + বাং. আ]।
ম মাটাপালাম মাটাপালাম [ māṭā-pālāma ] বি. (প্রধানত মছলিপত্তমে প্রস্তুত) মোটা থানকাপড়বিশেষ। [তেলু. মাটপোল্লাম]।
ম মাটো মাটো [ māṭō ] বিণ. ১. অনুজ্জ্বল, চাপা (মাটো রঙ্গের কাপড়, গায়ের রংটা মাটো মাটো); ২. ভোঁতা, বুদ্ধিহীন। [দেশি.]।
ম মাণবক মাণবক [ māṇabaka ] বি. ১. অল্পবয়স্ক ব্রাহ্মণ বালক; ২. বামন, ক্ষুদ্রাকৃতি মানুষ। [সং. মনু + অ + ক]।