মহীয়ান

মহীয়ান [ mahīẏāna ] (-য়স্) বিণ. ১. মহত্তর; ২. সুমহান (মহীয়ান আদর্শ)। [সং. মহত্ + ঈয়স্]। স্ত্রী. মহীয়সী (মহীয়সী নারী)।

মহোদয়

মহোদয় [ mahōdaẏa ] বিণ. ১. সদাশয়, মহানুভব; ২. অতি সমৃদ্ধ, অত্যুন্নত; ৩. মহাশয়। [সং. মহত্ + উদয় (=উন্নতি)]। স্ত্রী. মহোদয়া।

মাইপোষ

মাইপোষ বি. শিশুদের দুধে ইত্যদি খাওয়াবার জন্য চুষিযুক্ত বোতলবিশেষ।

মাই

মাই [ māi ] বি. (কথ্য ও গা.) ১. মাতৃস্তন্য, মায়ের বুকের দুধ; ২. স্তন, নারীবক্ষ, পয়োধর। [প্রাকৃ. মাই]। মাইপোষ বি. শিশুদের দুধে ইত্যদি খাওয়াবার জন্য চুষিযুক্ত বোতলবিশেষ।

মাইক্রোস্কোপ

মাইক্রোস্কোপ [ māikrō-skōpa ] বি. যে যন্ত্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র পদার্থকে বড়ো দেখায়, অণুবীক্ষণ। [ইং. microscope]।

মাইন

মাইন [ māina ] বি. শত্রুর জাহাজ ইত্যাদি উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সমুদ্রের তলায় পেতে-রাখা বিস্ফোরক দ্রব্যবিশেষ (মাইন পাতা)। [ইং. mine]।

মাইনর

মাইনর [ māinara ] বিণ. ১. অপ্রধান, গৌণ; ২. (বর্ত. অপ্র.) নিম্নস্তরের শিক্ষাসম্বন্ধীয় (মাইনর ক্লাসে পড়ত)। ☐ বি. নাবালক। [ইং. minor]।

মাইফেল

মাইফেল [ māi-phēla ] বি. নাচগানের আসর বা মজলিশ। [আ. মহফিল]।

মাইয়া

মাইয়া [ māiẏā ] (আঞ্চ.) বি. ১. মেয়ে, কন্যা; ২. নারী (মাইয়া মানুষ, মাইয়া-লোক)। [সং. মাতৃকা]।