ম মবলগ মবলগ [ maba-laga ] বিণ. ১. মোট, থোক (মবলগ কত টাকা হল?); ২. নগদ (তাকে দুশো টাকা মবলগ দেওয়া হয়েছে)। [আ. মব্লগ]।
ম মরাল মরাল [ marāla ] বি. রাজহাঁস। [সং. √ মৃ + আল]। স্ত্রী. মরালী। মরালগামিনী বিণ. (স্ত্রী.) রাজহংসীর মতো ধীরে কিন্তু মনোরম গতিভঙ্গিযুক্তা।
ম মল্লার মল্লার [ mallāra ] বি. (সংগীতে) বর্ষার ভাবযুক্ত রাত্রিকালীন রাগবিশেষ। [সং. মল্ল + √ ঋ + অ]। মল্লারী বি. (স্ত্রী.) বসন্ত ঠাটের রাগিণীবিশেষ।