মঙ্গল্য

মঙ্গল্য বিণ. বি. মাঙ্গলিক, শুভমঙ্গল (মঙ্গল্য স্নান)। স্ত্রী. মঙ্গল্যা।

মঙ্গলোতসব

মঙ্গলোত্সব, মঙ্গলোতসব, মঙ্গলোৎসব বি. শুভ অনুষ্ঠান।

মঙ্গলাচরণ

মঙ্গলাচার, মঙ্গলাচরণ বি. 1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ; 2 মঙ্গলজনক অনুষ্ঠান।

মঙ্গলাচার

মঙ্গলাচার, মঙ্গলাচরণ বি. 1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ; 2 মঙ্গলজনক অনুষ্ঠান।

মঙ্গলা

মঙ্গলা বিণ. (স্ত্রী.) শুভদায়িনী। ☐ বি (স্ত্রী.) দুর্গা।

মঙ্গলসূত্র

মঙ্গলসূত্র বি. 1 (সচ.) সধবা হিন্দুরমণী যে কণ্ঠহার পরে; 2 সোনা বা রূপোর সরু সুতোয় গাঁথা পুঁতির হার বা মালাবিশেষ।

মঙ্গলময়ী

মঙ্গলময়ী স্ত্রী. মঙ্গলময় বিণ. সর্বমঙ্গলের আধারস্বরূপ বা উত্সস্বরূপ; মঙ্গলজনক।