মড়িঘর

মড়িঘর বি. লাশকাটা ঘর, হাসপাতালের যে ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রাখা হয়, মর্গ।

মড়ি

মড়ি [ maḍ়i ] বি. 1 মড়া মৃতদেহ, শব (মড়িঘর); 2 বাঘ সিংহাদি হিংস্র পশু যে পশুকে হত্যা করে অর্ধভুক্ত অবস্হায় রেখে যায় পরে এসে খাবার জন্য। [বাং মড়া + ই]। মড়িঘর বি. লাশকাটা ঘর, হাসপাতালের যে ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রাখা হয়, মর্গ। মড়িপোড়া বি. শবদাহে সাহায্যকারী পতিত ব্রাহ্মণ।

মড়ার উপর খাঁড়ার ঘা

মড়ার উপর খাঁড়ার ঘা (আল.) রুগ্ণ দুর্বল বা দুর্গত ব্যক্তির উপর পীড়ন বা অত্যাচার; যন্ত্রণার উপর যন্ত্রণা।

মড়াখেকো

মড়াখেকো বিণ. বি. (গালিতে) যে মরা মানুষ খায়।

মড়া

মড়া [ maḍ়ā ] বি. (প্রধানত) মানুষের মৃতদেহ, শব, লাশ। [প্রাকৃ. মড়, তু. সং. মৃতক]। মড়াখেকো বিণ. বি. (গালিতে) যে মরা মানুষ খায়। মড়ার উপর খাঁড়ার ঘা (আল.) রুগ্ণ দুর্বল বা দুর্গত ব্যক্তির উপর পীড়ন বা অত্যাচার; যন্ত্রণার উপর যন্ত্রণা।

মঠ

মঠ [ maṭha ] বি. 1 সন্নাসীদের আশ্রম বা আখড়া; 2 মন্দির (গৌড়ীয় মঠ, বা বেলুড় মঠ); 3 টৌল, বিদ্যামন্দির; 4 (বাং.) চিনি দিয়ে তৈরী মন্দিরাকৃতি মিঠাইবিশেষ। [সং √ মঠ্ + অ]।

মটরমালা

মটরমালা বি মটরের দানার আকারের পুঁতি, সোনার গুটিকা ইত্যাদির দ্বারা প্রস্তুত মালা কণ্ঠহার।

মটনচপ

মটনচপ বি. ভেড়ার বা ছাগলের মাংসের বড়াবিশেষ।

মটন

মটন [ maṭana ] বি. 1 ভেড়ার মাংস; 2 (বাং.) ছাগল ভেড়া ইত্যাদির মাংস (‘হুইস্কি-সোডা আর মুর্গি-মটন’; রবীন্দ্র)। [ইং mutton]। মটনচপ বি. ভেড়ার বা ছাগলের মাংসের বড়াবিশেষ।

মটকানো

মটকানো ক্রি. মট শব্দ করে দুমড়ানো (আঙ্গুল মটাকানো, ঘাড় মটকানো)। ☐ বিণ. বি. উক্ত অর্থে।