মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)।

মধ্যপদ লোপী

মধ্যপদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন।

মধ্যপন্হা

মধ্যপন্হা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean.

মধ্যপথ

মধ্যপথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা।

মধ্যন্দিন

মধ্যন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর।

মধ্যদেশ

মধ্যদেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)।

মধ্যচ্ছদা

মধ্যচ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm.

মধ্যগা

মধ্যগা স্ত্রী. মধ্যগ বিণ. মধ্যবর্তী।

মধ্যগ

মধ্যগ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. মধ্যগা।

মধ্য

মধ্য [ madhya ] বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। ☐ বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। মধ্যগ বিণ. মধ্যবর্তী। স্ত্রী.মধ্যগা। মধ্যচ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm. মধ্যদেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। মধ্যন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ,...