মনে দাগ কাটা

মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া।

মনে জানা

মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)।

মনে জাগা

মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া।

মনে করা

মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা (‘মনে করো, যেন বিদেশ ঘুরে’; রবীন্দ্র)।

মন হওয়া

মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)।

মন সরা

মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা।

মন লাগা

মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)।

মনরাখা

মনরাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)।