মরীচি

মরীচি [ marīci ] বি. 1 সপ্তর্ষিমণ্ডলের অন্যতম নক্ষত্র; 2 ব্রহ্মার মানসপুত্র; 3 কিরণ, রশ্মি (তপনমরীচি)। [সং. √ মৃ (অন্ধকারের মৃত্যু অর্থে) + ঈচি]। মরীচিমালী (-লিন্) বি. সূর্য।

মরাহাজা

মরাহাজা বিণ. 1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর); 2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)।

মরা নাড়ি

মরা পেট, মরা নাড়ি — বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী।

মরা পেট

মরা পেট, মরা নাড়ি — বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী।

মরা নদী

মরা গাং, মরা নদী — মজে-যাওয়া নদী (‘এবার তোর মরা গাঙে বান এসেছে’: বরীন্দ্র)।

মরা গাং

মরা গাং, মরা নদী — মজে-যাওয়া নদী (‘এবার তোর মরা গাঙে বান এসেছে’: বরীন্দ্র)।

মরাকান্না

মরাকান্না বি. কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না।