মস্তিষ্ক

মস্তিষ্ক [ mastiṣka ] বি. 1 মাথার খুলির নীচে যে নরম পদার্থ থাকে, মগ়জ, ঘিলু; 2 (গৌণ অর্থে) বুদ্ধি, বোধশক্তি। [সং. মস্ + তি = মস্তি + √ মুষ্ক্ + অ]। মস্তিষ্কচালনা বি. বুদ্ধি খেলানো, চিন্তা করা। মস্তিষ্কবিকৃতি বি মাথার গোলমাল। মস্তিষ্কহীন বিণ. নির্বোধ।

মস্তি

মস্তি1 [ masti1 ] বি. ব্যপ্তি, বিস্তার (‘জীবনের জয় চাই মৃত্যুর মস্তিতে’: বিষ্ণু; ‘নিশ্বাসে টেনেছি ভিজা মাটির মস্তিতে’: বিষ্ণু. [সং. √ মস্ (পরিমাণ করা) + তি]। মস্তি2 [ masti2 ] বি. (কথ্য) ফূর্তি, মজা (আজ খুব মস্তি হবে)। [দেশি.]।

মস্তানি

মস্তানি বি. 1 মাতলামি; 2 মস্তানের আচরণ।

মস্তান

মস্তান [ mastāna ] বিণ. 1 যৌবনমদে মত্ত; 2 মাতাল; 3 গায়ের জোরে সরদারি করতে অভ্যস্ত; 4 উপদ্রবকারী। ☐ বি. গায়ের জোরে সরদারি করে বা উপদ্রব করে এমন যুবক (পাড়ার মস্তানদের জুলুমে টেকা দায়) [ফা. মস্তানা (=মাতাল)। মস্তানি বি. 1 মাতলামি; 2 মস্তানের আচরণ।

মস্ত

মস্ত [ masta ] বিণ. 1 (সং.) উঁচু (মস্ত বৃক্ষ); 2 (বাং) প্রকাণ্ড, সুবৃহত্ (মস্ত বাড়ি, মস্ত প্রাসাদ); 3 বিস্তৃত (মস্ত মাঠ); 4 মহত্ (মস্ত লোক, মস্ত হৃদয়)। ☐ বিণ-বিণ. খুব, অতিশয় (মস্ত বড়ো, মস্ত ধনী)। ☐ বি. মস্তক, মাথা (ছিন্নমস্তা) [সং. √ মস্ + ত-তু. ফা. মসত্]।

মসূরী

মসূরিকা, মসূরী [ masūrikā, masūrī ] বি. বসন্তরোগ বা বসন্তরোগের গুটিকা। [সং. মসূর + ক+ আ, মসূর + ঈ]।

মসূরিকা

মসূরিকা, মসূরী [ masūrikā, masūrī ] বি. বসন্তরোগ বা বসন্তরোগের গুটিকা। [সং. মসূর + ক+ আ, মসূর + ঈ]।

মুসুরি

মসুর, মসুরি, মুসুরি [ masura, masuri, musuri ] বি. লাল রঙের ডালবিশেষ। [সং. √ মস্ + উর, বাং + ই]।

মসুরি

মসুর, মসুরি, মুসুরি [ masura, masuri, musuri ] বি. লাল রঙের ডালবিশেষ। [সং. √ মস্ + উর, বাং + ই]।