মহারাষ্ট্রীয়

মহারাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 2 মহারাষ্ট্রে জাত বা উত্পন্ন।

মহারাষ্ট্রী

মহারাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ।

মহারানা

মহারানা, (বর্জি.) মহারাণা বি রাজস্হানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি।

মহারানি

মহারানি (বর্জি.) (মহারানী) বি. (স্ত্রী.) মহারাজ ও মহারাজা -র স্ত্রীলিঙ্গ।

মহারাজা

মহারাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ।

মহারাজ

মহারাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]।

মহারস

মহারস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল।