মাতস্য

মাত্স্য (মাতস্য, মাৎস্য) [ mātsya ] বিণ. মত্স্য-সম্বন্ধীয়। ☐ বি. পুরাণবিশেষ। [সং. মত্স্য + অ]। মাত্স্যন্যায় (মাতস্যন্যায় , মাৎস্যন্যায় ) দ্র মত্স্য।

মাতসর্য

মাত্সর্য [ mātsarya ] বি. পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে না পারা (‘মাত্সর্য বিষদশন কামড়ে রে অনুক্ষণ’: মধু.)। [সং. মত্সর + য]।

মাতব্বরি

মাতব্বরি বি. মাতব্বরের পদ বা কাজ; মোড়লি।

মাতব্বর

মাতব্বর [ mātabbara ] বি. বিণ. 1 প্রধান, মুরুব্বি, সর্দার (গ্রামের মাতব্বর); 2 হোমরাচোমরা, গণ্যমান্য (মাতব্বর ধরণের লোক)। [আ. মুঅতবর্]। মাতব্বরি বি. মাতব্বরের পদ বা কাজ; মোড়লি।

মাতন

মাতন [ mātana ] বি. 1 মত্ততা (ঝড়ের মাতন); 2 উত্সাহ-সহকারে প্রবৃত্ত হওয়া; 3 প্রবল উত্সাহ বা উদ্দিপনা; 4 গেঁজে ওঠা। [বাং. √ মাতা2]।

মাত

মাত1 [ māta1 ] বিণ. 1 মত্ত; 2 বিভোর, মুগ্ধ (গন্ধে মাত)। [সং. মত্ত]। মাত2 [ māta2 ] বি. বিপক্ষের পরাজয়, জিত (বাজি মাত করা)। ☐ বিণ. পরাজিত (তুমি মাত হয়েছ)। [আ. মাত্]। মাত3 [ māta3 ] বি. 1 অসার বা জলীয় অংশ (গুড়ের মাত); 2 ঝোলা গুড় (মাতগুড়)। [< সং. মস্তু]।

মাড়োয়ারি

মাড়ওয়ারি, মাড়োয়ারি [ māḍ়-ōẏāri, māḍ়ōẏāri ] বিণ. মাড়ওয়ার-দেশীয়। ☐ বি. 1 মাড়ওয়ারের অধিবাসী; 2 মাড়ওয়ারের ভাষা। [মাড়বার + বাং. ই]।

মাড়ওয়ারি

মাড়ওয়ারি, মাড়োয়ারি [ māḍ়-ōẏāri, māḍ়ōẏāri ] বিণ. মাড়ওয়ার-দেশীয়। ☐ বি. 1 মাড়ওয়ারের অধিবাসী; 2 মাড়ওয়ারের ভাষা। [মাড়বার + বাং. ই]।

মাড়ানো

মাড়ানো ক্রি. বি. 1 মর্দিত বা পিষ্ট করানো; 2 পদদলিত করা (মাড়িয়ে যাওয়া); 3 পদার্পণ করা, আসা বা যাওয়া (এই রাস্তা মাড়ায় না)। ☐ বিণ. উক্ত অর্থে।

মাড়াই

মাড়াই বি. মাড়ানোর কাজ (ধানমাড়াই, আখমাড়াই)।