মাথা খাওয়া

মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)।

মাথা খাও

মাথা খাও — মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ।

মাথা খোঁড়া

মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা।

মাথা কোটা

মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা।

মাথা কেনা

মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)।

মাথা কাটা যাওয়া

মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া।

মাথা কাটা

মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা।

মাথা উঁচু করা

মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা।