মায়ামৃগ

মায়ামৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ।

মায়াময়ী

মায়াময়ী স্ত্রী. মায়াময়। মায়াময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়।

মায়াময়

মায়াময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী. মায়াময়ী।

মায়াবিনী

মায়াবিনী স্ত্রী. মায়াবী। মায়াবী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। ☐ বিণ. কপটাচারী, শঠ।

মায়াবী

মায়াবী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। ☐ বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. মায়াবিনী।

মায়াবাদী

মায়াবাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী।

মায়াবাদ

মায়াবাদ (দর্শ.) বি. জগত্ প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ।