মালেক

মালেক [ mālēka] মালিক এর বর্ত. অপ্র. রূপভেদ।

মালিস

মালিস [ mālisa ] মালিশ-এর বর্জি. বানান।

মালিকি

মালিকি বি. মালিকত্ব, অধিকার, মালিকানা। ☐ বিণ. মালিকসংক্রান্ত; মালিকানাসংক্রান্ত (মালিকি স্বত্ব)

মালিকানা

মালিকানা বি. 1 অধিকার, স্বামিত্ব; 2 মালিকের প্রাপ্য অর্থাদি।

মালিক

মালিক [ mālika ] বি. 1 অধিকারী, কর্তা (এই জমির মালিক); 2 প্রভু (দীনদুনিয়ার মালিক)। [আ. মালিক]। মালকিন বি. মালিকের স্ত্রী; মহিলা-মালিক। মালিকানা বি. 1 অধিকার, স্বামিত্ব; 2 মালিকের প্রাপ্য অর্থাদি। মালিকি বি. মালিকত্ব, অধিকার, মালিকানা। ☐ বিণ. মালিকসংক্রান্ত; মালিকানাসংক্রান্ত (মালিকি স্বত্ব)

মালাবদল

মালাবদল বি. 1 বিবাহে বরকনের পরস্পর মালাবিনিময়ের অনুষ্ঠান; 2 বিবাহ।

মালাচন্দন

মালাচন্দন বি. পূজ্য বা সম্মানার্হ ব্যক্তিকে বরণ করার উপকরণরূপে ব্যবহৃত পুষ্পমাল্য ও চন্দন।

মালাকার

মালাকর, মালাকার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী (‘আমি তব মালঞ্চের হব মালাকার’: রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ।

মালাকর

মালাকর, মালাকার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী (‘আমি তব মালঞ্চের হব মালাকার’: রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ।

মালা

মালা1 [ mālā1 ] বি. ধীবর, জেলে, বাঙালী সম্প্রদায়বিশেষ। [সং. মাল]। মালা2 [ mālā2 ] বি. শাঁস বার করে নেওয়ার পর নারকেলের আধখানা খোল অর্থাত্ অর্ধাংশ, বাটির আকারের নারকেলের খোল। [< সং. মালঞ্চ]। মালা3 [ mālā3 ] বি. 1 মাল্য, হার (মুণ্ডমালা, কন্ঠমালা, মটরমালা); 2 পুষ্পমাল্য; 3 শ্রেণি, সমূহ (ঊর্মিমালা)। [সং. মা + √ লা + অ + আ]। মালাকর, মালাকার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী (‘আমি তব মালঞ্চের হব মালাকার’: রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ। মালাচন্দন বি. পূজ্য বা সম্মানার্হ ব্যক্তিকে বরণ করার উপকরণরূপে ব্যবহৃত পুষ্পমাল্য ও চন্দন। মালাবদল বি. 1 বিবাহে বরকনের পরস্পর মালাবিনিময়ের অনুষ্ঠান; 2 বিবাহ।