ম মাসান্ত মাসান্ত [ māsānta ] বি. 1 মাসের শেষ, মাসকাবার (মাসান্তে দুশো টাকা পায়); 2 মাসের শেষদিন। [সং. মাস2+অন্ত]। মাসান্তিক বিণ. মাসের শেষে ঘটে এমন বা মাসের শেষ সম্বন্ধীয় (মাসান্তিক অনুষ্ঠান)।
ম মাসশ্বশুর মাসশ্বশুর [ māsa-śbaśura ] বি. পতি বা পত্নীর মেসো। [বাং. মেসো শ্বশুর] স্ত্রী. মাসশাশুড়ি।
ম মাসতুতো মাসতুত, মাসতুতো [ māsa-tuta, māsa-tutō ] বিণ. নিজের মাসির অথবা পতি বা পত্নীর মাসির সন্তানরূপে সম্পর্কিত (মাসতুতো ভাই, মাসতুতো দেওর)। [বাং মাসি + তুত]।
ম মাসতুত মাসতুত, মাসতুতো [ māsa-tuta, māsa-tutō ] বিণ. নিজের মাসির অথবা পতি বা পত্নীর মাসির সন্তানরূপে সম্পর্কিত (মাসতুতো ভাই, মাসতুতো দেওর)। [বাং মাসি + তুত]।
ম মাসোহারা মাসহারা, মাসোহারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা। [আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]।
ম মাসহারা মাসহারা, মাসোহারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা। [আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]।