ম মিট মিট [ miṭa ] বি. 1 মিল; 2 নিষ্পত্তি। [মিটা দ্র]। মিটমাট বি. আপোশনিষ্পত্তি, রফা, মীমাংসা (ঝগড়ার মিটমাট)।
ম মিজ রাব মিজ রাব [ mija rāba ] বি. সেতার বাজাবার জন্য (প্রধানত ডান হাতের) তর্জনীতে পরিধেয় তারনির্মিত অঙ্গুলিত্রাণবিশেষ। [আ. মিজ্রাব]।
ম মিছে মিছা, [ michā, ] (কথ্য) মিছে বি. মিথ্যা কথা (‘সে কহে বিস্তর মিছা’): ভা. চ.)। ☐ বিণ. 1 অসত্য, অমূলক, সত্য বা ঠিক নয় এমন (মিছে কথা বলা); 2 নিষ্ফল, বৃথা (মিছে আশা)। ☐ক্রি-বিণ. অনর্থক, অকারণে, মিছিমিছি (দিনটা মিছেই কেটে গেল)। [সং. মিথ্যা]।
ম মিছা মিছা, [ michā, ] (কথ্য) মিছে বি. মিথ্যা কথা (‘সে কহে বিস্তর মিছা’): ভা. চ.)। ☐ বিণ. 1 অসত্য, অমূলক, সত্য বা ঠিক নয় এমন (মিছে কথা বলা); 2 নিষ্ফল, বৃথা (মিছে আশা)। ☐ক্রি-বিণ. অনর্থক, অকারণে, মিছিমিছি (দিনটা মিছেই কেটে গেল)। [সং. মিথ্যা]।
ম মিচকেমি মিচকেমি বি. মিচকে। মিচকে [ micakē ] বিণ. প্রকাশ্য আচরণে বোঝা না গেলেও তলে তলে দুষ্ট, মিটমিটে (ও একটা মিচকে বদমাশ)। [দেশি.]।
ম মিচকে মিচকে [ micakē ] বিণ. প্রকাশ্য আচরণে বোঝা না গেলেও তলে তলে দুষ্ট, মিটমিটে (ও একটা মিচকে বদমাশ)। [দেশি.]। বি. মিচকেমি।
ম মি মি.1, মিঃ [ mi.1, miḥ ] প্রাপ্তবয়স্ক পুরুষের নামের আগে শ্রী অর্থবাচক ইংরেজি, mister শব্দের সংক্ষিপ্ত রূপ। [ইং. Mr]। মি2, মি- [ mi2, mi- ] মিটার এর সংক্ষিপ্ত রূপ। [ইং. metre]।