মীমাংসিত

মীমাংসিত বিণ. মীমাংসা করা বা নিষ্পত্তি বা সমাধান করা হয়েছে এমন, বিচারপূর্বক নির্ণীত।

মীমাংসক

মীমাংসক বিণ. মীমাংসাকারী। ☐ বি. মীমাংসাদর্শনে পণ্ডিত।

মীমাংসা

মীমাংসা [ mīmāṃsā ] বি. 1 বিরোধ সমস্যা প্রভৃতি সমাধান (ঝগড়ার মীমাংসা হয়নি); 2 জটিলতা সংশয় সন্দেহ অনৈক্য প্রভৃতি দূরীকরণ; 3 নিষ্পত্তি, সিদ্ধান্ত, মিটমাট; 4 জৈমিনি-মুনি প্রণীত দর্শনশাস্ত্র, যা পূর্বমীমাংসা নামে পরিচিত। [সং. √ মান্ + সন্ + অ + আ]। মীমাংসক বিণ. মীমাংসাকারী। ☐ বি. মীমাংসাদর্শনে পণ্ডিত। মীমাংসিত বিণ. মীমাংসা করা বা নিষ্পত্তি বা সমাধান করা হয়েছে এমন, বিচারপূর্বক নির্ণীত।

মীননয়না

মীননয়না বিণ. (স্ত্রী) মীনাক্ষী অনুরূপ। মীনাক্ষী বিণ. (স্ত্রী.) মাছের চোখের মতো সুন্দর নয়নবিশিষ্টা। ☐ বি. দাক্ষিণাত্যের দেবীবিশেষ।

মীনাক্ষী

মীনাক্ষী বিণ. (স্ত্রী.) মাছের চোখের মতো সুন্দর নয়নবিশিষ্টা। ☐ বি. দাক্ষিণাত্যের দেবীবিশেষ।

মীনধ্বজ

মীনকেতন, মীনধ্বজ বি. (তাঁর ধ্বজা মীন-অঙ্কিত বলে) কামদেব, কন্দর্প।

মীনকেতন

মীনকেতন, মীনধ্বজ বি. (তাঁর ধ্বজা মীন-অঙ্কিত বলে) কামদেব, কন্দর্প।

মীন

মীন [ mīna ] বিণ. 1 মত্স্য, মাছ; 2 বিষ্ণুর প্রথম অবতার; 3 (জ্যোতি.) রাশিচক্রের দ্বাদশ রাশি। [সং. √ মী + ন]। মীনকেতন, মীনধ্বজ বি. (তাঁর ধ্বজা মীন-অঙ্কিত বলে) কামদেব, কন্দর্প। মীনাক্ষী বিণ. (স্ত্রী.) মাছের চোখের মতো সুন্দর নয়নবিশিষ্টা। ☐ বি. দাক্ষিণাত্যের দেবীবিশেষ। মীননয়না বিণ. (স্ত্রী) মীনাক্ষী অনুরূপ।

মীড়

মীড় [ mīḍ় ] মিড় এর. বর্জি. বানান।

মীটিং

মীটিং [ mī়ṭi ] মিটিং- এর বর্জি বানান।