মুখোশ

মুখোশ [ mukhōśa ] বি. 1 (প্রকৃত) মুখ ঢেকে রাখার জন্য নকল মুখ; 2 (আল.) কপট ভাব (তাদের মুখোশ খুলে ফেলা দরকার)। [সং. মুখকোশ]। মুখোশ খোলা ক্রি. বি. প্রকৃত রূপ উদ্ঘাটিত করা।

মুখোমুখি

মুখোমুখি [ mukhō-mukhi ] ক্রি-বিণ. 1 সামনাসামনি (মুখোমুখি বসে কথা শোনা); 2 নিকটবর্তী (অর্থব্যবস্হা বিপর্যয়ের মুখোমুখি)। ☐বিণ. 1 পরস্পরের মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ এমন; 2 পরস্পর সম্মুখীন (শত্রুর মুখোমুখি হওয়া, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ)। [সং. মুখ + বাং. আ + সং. মুখ + বাং. ই]।

মুখো

মুখো [ mukhō ] বিণ. বাংলা বহুব্রীহি সমাসে উত্তরপদে মুখ -এর রূপ (ঘরমুখো, পো়ড়ামুখো)। [সং. মুখ + বাং. উয়া > ও]। স্ত্রী. মুখী (বহুমুখী, চন্দ্রমুখী, কালামুখী)।

মুখুজ্জে

মুখুজ্জে [ mukhujjē ] মুখোপাধ্যায় [mukhōpādhyāẏa ] বা মুখার্জি -র কথ্য রূপ।

মুখী

মুখী1 [ mukhī1 ] দ্র. মুখো। মুখী2 [ mukhī2 ] (-খিন্). বিণ. 1 অতিমুখী (গৃহাভিমুখী)। [সং. মুখ + ইন্]।

মুখরিতা

মুখরিতা স্ত্রী. মুখরিত । মুখরিত বিণ. 1 ধ্বনিত (‘তব রথচক্রে মুখরিত পথ: রবীন্দ্র’); 2 কোলাহলে মুখরিত, শিশুদের কোলাহলে মুখরিত পাঠশালা)।

মুখরিত

মুখরিত বিণ. 1 ধ্বনিত (‘তব রথচক্রে মুখরিত পথ: রবীন্দ্র’); 2 কোলাহলে মুখরিত, শিশুদের কোলাহলে মুখরিত পাঠশালা)। স্ত্রী. মুখরিতা।

মুখরা

মুখরা বিণ. (স্ত্রী.) কটুভাষিণী; কলহপরায়ণা।

মুখরতা

মুখরতা বি. মুখর (‘নিরর্থক সব মুখরতা’: প্রেমেন্দ্র)। মুখর [ mukhara ] বিণ. 1 বাচাল, অতিভাষী; 2 কটুভাষী; 3 ধ্বনিপূর্ণ (প্রতিবাদে মুখর, ‘মুখর দিনের চপলতা-মাঝে’: রবীন্দ্র)।