মুষ্ক

মুষ্ক1 [ muṣka1 ] বি. অণ্ডকোষ। [সং. √ মুষ + ক] মুষ্কবৃদ্ধি বি. কোষবৃদ্ধিরোগ, হাইড্রোসিল। মুষ্ক2 [ muṣka2 ] বি. বিণ. ষণ্ডাগুণ্ডা গোছের, অত্যন্ত জোয়ান বা বলবান (মুষ্ক জোয়ান)। [সং. √ মুষ্ + ক (বলবান অর্থে)]।

মুষলধার

মুষলধার, মুষলধার বি. অত্যন্ত মোটা ধারা (মুষলধারায় বৃষ্টি)।

মুষল

মুষল [ muṣala ] বি. 1 গদা, মুদ্গর; 2 ঢেঁকির মোনা; 3 উদুখলের পেষনদণ্ড বা ওই-জাতীয় পদার্থ। [সং. √ মুষ্ + অল]। মুষলধার, মুষলধার বি. অত্যন্ত মোটা ধারা (মুষলধারায় বৃষ্টি)। মুষলী (-লিন্) বি. বলরাম।

মুশকিল আসান

মুশকিল আসান বি. 1 বিপদ বা অসুবিধা মোচন; 2 যে সমস্যা দূর করে।

মুশকিল

মুশকিল [ muśa-kila ] বি. 1 সংকট, বিপত্তি; 2 সমস্যা, অসুবিধা; 3 বাধা, বিঘ্ন। [আ. মুশকিল]। মুশকিল আসান বি. 1 বিপদ বা অসুবিধা মোচন; 2 যে সমস্যা দূর করে।

মুলিবাঁশ

মুলি, মুলিবাঁশ [ muli, muli-bām̐śa ] বি. সরু বা ছোটো এবং ফাঁপা বাঁশ। [দেশি.]।

মুলি

মুলি, মুলিবাঁশ [ muli, muli-bām̐śa ] বি. সরু বা ছোটো এবং ফাঁপা বাঁশ। [দেশি.]।