মূলক

মূলক1 [ mūlaka1 বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 [mūlaka2 ] বি. কন্দবিশেষ, মুলো।

মূলকারণ

মূলকারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ।

মূলকেন্দ্র

মূলকেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর।

মূলগত

মূলগত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক।

মূলত

মূলত, (বর্জি.) মূলতঃ ক্রি বিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে।

মূলতত্ত্ব

মূলতত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে।

মূলত্রাণ

মূলত্র, মূলত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম।

মূলত্র

মূলত্র, মূলত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম।

মূলধন

মূলধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ।

মূলনীতি

মূলনীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি।