মৃতক

মৃতক বি. 1 আত্মীয়স্বজনের মরণজনিত অশৌচ; 2 মৃতদেহ, শব।

মৃত

মৃত [ mṛta ] বিণ. বিগতপ্রাণ, মারা গেছে এমন। [সং. √ মৃ + ত]। মৃতক বি. 1 আত্মীয়স্বজনের মরণজনিত অশৌচ; 2 মৃতদেহ, শব। মৃতকল্প, মৃতপ্রায় বিণ. মুমূর্ষ, মরণাপন্ন, মরোমরো। মৃতদার বিণ. বিপত্নিক, যার স্ত্রী মৃত। মৃতবত্সা বিণ. (স্ত্রী.) সন্তান শৈশবে মারা যায় এমন (নারী), মড়ুঞ্চে। মৃতসঞ্জীবনী বি. যা দিয়ে মৃতকে পুনর্জীবিত করা যায়। মৃতাশৌচ বি. মরণজনিত অশৌচ।

মৃৎ

মৃত্ (মৃৎ) [ mṛt ] (মৃদ্) বি. মাটি, মৃত্তিকা। [সং. √মৃদ্ + ক্কিপ্]। মৃৎপাত্র বি. মাটির তৈরী পাত্র।

মৃণালিনী

মৃণালিনী বি. (স্ত্রী.) 1 পদ্মের ঝাড়, পদ্মসমূহ; 2 পদ্মিনী।

মৃণাল

মৃণাল [ mṛṇāla ] বি. 1. পদ্মের ডাঁটা বা নাল; 2 পদ্মের শ্বেতবর্ণ ভক্ষণীয় কন্দ। [সং. √ মৃণ্ + আলা]। মৃণালিনী বি. (স্ত্রী.) 1 পদ্মের ঝাড়, পদ্মসমূহ; 2 পদ্মিনী।

মৃড়ানী

মৃড়ানী স্ত্রী. মৃড়। দুর্গা। মৃড় [ mṛḍ় ] বি. দেবাদিদেব শিব। [সং. √ মৃড়্ + অ]।

মৃড়

মৃড় [ mṛḍ় ] বি. দেবাদিদেব শিব। [সং. √ মৃড়্ + অ]। স্ত্রী. মৃড়ানী দুর্গা।