মেকি

মেকি [ mēki ] বিণ. কৃত্রিম, নকল, জাল (মেকি টাকা, মেকি মুক্তো)। [আ. মক্র্]।

মেকানিক

মেকানিক [ mēkānika ] বি. কারিগর, মিস্ত্রি, যে-ব্যক্তি যন্ত্রপাতি মেরামতের কাজ করে। [ইং. mechanic.]।

মেকদার

মেকদার [ mēka-dāra ] বি. 1 আকার; 2 পরিমাণ; 3 পরিমাপ, measure. [আ. মিক্দার]।

মেকআপ

মেকআপ [ mēka-āpa ] বি. 1 সাজসজ্জা; 2 থিয়েটার যাত্রা প্রভৃতিতে অভিনয়ের জন্য বিশেষ সাজসজ্জা বা রূপসজ্জা। [ইং. make-up.]।

মেওয়া

মেওয়া [ mēōẏā ] বি. 1 বেদানা, ডালিম, আঙ্গুর প্রভৃতি শুকনো ও পুষ্টিকর ফল; 2 আখরোট, পেস্তা, বাদাম প্রভৃতি শুকনো ফলের শাঁস। [ফা. মেওয়াহ্]।

ম্যাও ধরা

ম্যাও ধরা ক্রি. বি. ঝুঁকি নেওয়া; আর্থিক দায়িত্ব কাঁধে নেওয়া।

ম্যাও

মেও, ম্যাও [ mēō, myāō ] বি. বিড়ালের ডাক। ম্যাও ধরা ক্রি. বি. ঝুঁকি নেওয়া; আর্থিক দায়িত্ব কাঁধে নেওয়া।

মেও

মেও, ম্যাও [ mēō, myāō ] বি. বিড়ালের ডাক। ম্যাও ধরা ক্রি. বি. ঝুঁকি নেওয়া; আর্থিক দায়িত্ব কাঁধে নেওয়া।

মে

মে [ mē ] বি. ইংরেজি বত্সরের পঞ্চম মাস। [ইং. May]।

মৃন্ময়ী

মৃন্ময়ী (মৃন্ময়ী প্রতিমা) স্ত্রী. মৃণ্ময় । মৃণ্ময় [ mṛṇmaẏa ] বিণ. মৃত্তিকানির্মিত, মাটির তৈরী, মেটে। [সং. √ মৃদ্ + ময়]।