মেঘ করা

মেঘ করা, মেঘ জমা ক্রি. বি. আকাশে মেঘ পুঞ্জীভূত হওয়া।

মেঘজাল

মেঘজাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ।

মেঘডুম্বুর শাড়ি

মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি।

মেঘডম্বর শাড়ি

মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি।

মেঘনাদ

মেঘনাদ বি. 1 মেঘের গর্জন; 2 রাবণপুত্র ইন্দ্রজিত্। ☐ বিণ. মেঘের গম্ভীর গর্জন। ☐ বিণ. ওই গর্জনের মতো।

মেঘমল্লার

মেঘমল্লার বি. সংগীতের বর্ষাঋতুর রাগিণীবিশেষ।