মেদি

মেদি [ mēdi] মেহেদি [mēhēdi ]-র কথ্য রূপ।

মেদা

মেদা [ mēdā] ম্যাদা [myādā ]-র বানানভেদ।

মেদবহুল

মেদবহুল বিণ. প্রচুর মেদ আছে এমন (মেদবহুল দেহ)।

মেদ

মেদ [ mēda ] বি. প্রাণীদেহে চামড়ার নীচে সঞ্চিত চর্বি বা বসা। [সং. মেদস্]। মেদবহুল বিণ. প্রচুর মেদ আছে এমন (মেদবহুল দেহ)।

মেথরানি

মেথরানি বি. (স্ত্রী.) 1 মেথরের পত্নী; 2 স্ত্রী-মেথর।

মেথর

মেথর [ mēthara ] বি. 1 যে মল সাফ করে, ভাঙ্গি; 2 যে ময়লা সাফ করে, ঝাড়ুদার। [ফা. মেহ্তর্]। মেথরগিরি বি. মেথরের কা়জ। মেথরানি বি. (স্ত্রী.) 1 মেথরের পত্নী; 2 স্ত্রী-মেথর।

মেঠাই

মেঠাই [ mēṭhāi] মিঠাই [miṭhāi ]-এর কথ্য রূপ.।

মেটেসাপ

মেটেসাপ [ mēṭē-sāpa ] বি. মেটে রঙ্গের নির্বিষ সাপবিশেষ। [বাং. মেটে + সাপ]।